শিরোনাম
◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ ◈ রাষ্ট্রদ্রোহের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার ঘোষণা ◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২১, ০৮:৫২ সকাল
আপডেট : ১৪ এপ্রিল, ২০২১, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হেফাজত কান্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক চেয়ারম্যান পুত্র গ্রেফতার

শাহ জালাল:[২] রাস্ট্র বিরোধী ও মামুনুল হক কান্ডে জড়িত থাকার অভিযোগে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম (বিডিআর) এর ছেলে শাহাদাত হোসেনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

[৩] সোমবার রাতে তাকে তার নিজ বাসা গ্রেফতার করা হয়েছে।সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদ রহমান জানান, রাস্ট্র বিরোধী কর্মকান্ড ও সরকারের উন্নয়নে বাঁধা সৃষ্টি ও ফেসবুকে সরকারের বিরুদ্ধে অপ্রচার চালানোর অভিযোগে গতকাল সোমবার রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতে তল্লাসী চালানো হয়।

[৪] এ সময় সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামকে না পেয়ে তার ছেলে  শাহাদাত হোসেনকে সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড পরিচালনা, প্রকাশ্যে ও ফেসবুকের মাধ্যম্যে সরকার বিরোধী বিভিন্ন স্ট্যাটাস দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত ও হেফাজত ইস্যুতে মহাসড়কে বিএনপি-জামায়াতের নেতাকর্মিদের নিয়ে যানবাহন ভাংচুর ও অগ্রিসংযোগসহ বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

[৫] গ্রেপ্তারকৃত শাহাদাতকে হেফাজতের মামলায় আসামি করে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়