শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৭:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রামে রূপান্তর করা হবে: পলক

সমীরণ রায়: [২] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরও বলেন, বর্তমান সরকার কৃষকদের সুবিধার্থে ৩০০টি এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার চালু করেছে। কৃষিতে প্রযুক্তির সমাবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশে এটি করা হবে।

[৩] তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশে দুটি বড় সম্পদ সোনার মাটি আর সোনার মানুষ। কৃষকরা সোনার ফসল উৎপাদন করছে, যার জন্য দেশে খাদ্য ঘাটতি নেই। কৃষি ও কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করছে। কোনো জমি যেন অনাবাদি না থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে।

[৪] মঙ্গলবার দুপুরে খরিপ-১ ২০২০-২১ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্য রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।

[৫] উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়