শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহানবী সা: এর ব্যঙ্গ চিত্র ও তেহরিক ই লাবাইক এর নেতাকে গ্রেফতারের প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

রাকিবুল রিফাত: [২] মঙ্গলবার হাজার হাজার মুসলিম নাগরিক পাকিস্তানের বিভিন্ন অংশে বিক্ষোভ করে সড়ক ও রেলপথ অবরোধ করে। যাতে যান চলাচল ব্যহত হয় । ফরাসী ম্যাগাজিন শার্লো হেবদোর ব্যঙ্গ চিত্র নিয়ে নিন্দা ও তা নিয়ে বিক্ষোভ সমাবেশে গ্রেফতারকৃত তেহরিক ই লাবাইক প্রধান সাদ রিজভীর মুক্তির জন্য এ আন্ধোলন করে নেতাকর্মীরা। রয়র্টাস

[৩] এর আগে সোমবার সাদ রিজভী ফ্রান্সের দূতাবাস প্রত্যাহারের জন্য সরকারকে হুমকি দেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। তার মুক্তির প্রতিবাদে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ বন্ধ রয়েছে। বিশেষত গণপরিবহনগুলো চলাচল করতে দিচ্ছে না বিক্ষোভকারীরা।

[৪] তেহরিক ই লাবাইক ধর্ম ভিত্তিক দল, যারা ধর্মীয় আইন প্রতিষ্ঠায় বিশ্বাসী। ব্লাসফেমি আইন নিয়ে বরাবরই বেশ সক্রিয় সংগঠনটি। এর আগে শার্লো হেবদো মুহাম্মদ সা: কে নিয়ে ব্যঙ্গ চিত্র করেছিল যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছিল। পাকিস্তানে এ নিয়ে বেশ আন্দোলন হয়েছিল ও তীব্র প্রতিক্রিয়া হয়েছিলো দেশটিতে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়