শিরোনাম
◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে ◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:১২ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে ফের কৃষ্ণাঙ্গ হত্যা: গুলি করার বিষয়টি দুর্ঘটনা ছিল বলে দাবি পুলিশের

আখিরুজ্জামান সোহান: [২] যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসের ব্রুকলিনে পুলিশের গুলিতে ডন্টে রাইট নামে এক কৃষ্ণাঙ্গ যুবক নিহত হওয়ার ঘটনায় সোমবার, ব্রুকলিন সেন্ট্রাল শহরের পুলিশ প্রধান টিম গ্যানন বলেছেন, গুলি করার বিষয়টি দুর্ঘটনা ছিল, হ্যান্ডগান নয় বরং টেজার (বৈদ্যুতিক শক গান) ব্যবহার করে তাকে আটকাতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি সামলাতে আকস্মাৎ ভুলবসত হ্যান্ডগান ফায়ার করেন ওই পুলিশ কর্মকর্তা।  সিএনএন

[৩] সোমবার এক সংবাদ সম্মেলনে ঘটনাস্থলে থাকা অভিযুক্ত পুলিশ কর্মকর্তার  বডি ক্যামেরার ফুটেজ প্রকাশ করে ব্রুকলিন পুলিশ। সেই ফুটেজে দেখা যায়, গুলি চালানোর আগে ওই পুলিশ কর্মকর্তা একাধিকবার ‘টেজার’ শব্দটি উচ্চারণ করেন।  তবে রাইট গাড়ি নিয়ে পালানোর পর সেই কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমি তাকে গুলি করেছি’।  সিবিসি নিউজ

[৪] কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় অভিযুক্ত শেতাঙ্গ পুলিশ অফিসারের বিচারকাজ চলার মধ্যেই মাত্র ১০ মাইল দূরত্বে রবিবার ব্রুকলিন পার্কের সামনে পুলিশের গুলিতে ওই কৃষ্ণাঙ্গ যুবক নিহত হন।

[৫] পুলিশ জানায়, ট্রাফিক স্টপের কাছে ওই যুবককে গাড়ি চালানো অবস্থায় জোরপূর্বক আটক করে নিয়ে যেতে চেয়েছিলেন দায়িত্বরত এক পুলিশ কর্মকর্তা। এ সময় পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে গাড়িতে থাকা এক নারীও আহত হন বলে জানা গেছে।  এনবিসি

[৬] এ ঘটনার পরপরই প্রতিবাদের ঝড় ওঠে মিনিয়াপোলিসে। ঘটনার বিচার দাবি করে শহরের ব্রুকলিন স্কয়ারের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন সাধারণ মানুষ। এতে পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।  বিবিসি

[৭] পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রুকলিনের মেয়র  কয়েক দফায় কারফিউ জারি করেছে। বিক্ষোভকারীরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করছে।

[caption id="attachment_1329492" align="aligncenter" width="620"] নিহত ডন্টে রাইট ছবি: সিএনএন[/caption]

                                                                                 

  • সর্বশেষ