শিরোনাম
◈ এবার ইসরাইলের প্রতি সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি ◈ ঈদের ছুটিতে পর্যটনে প্রাণচাঞ্চল্য ◈ শর্ত সাপেক্ষে পা‌কিস্তান সুপার লি‌গে খেলার এনওসি পেলেন মুস্তাফিজ-রিশাদরা ◈ শেষ দিনে ফাঁকা স্টেশন, অর্ধেক যাত্রী নিয়ে ছেড়েছে ট্রেন ◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের দোষ পায়নি পুলিশ ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে এক মামলার ৮ আসামি আটক

যশোর প্রতিনিধি: [২] সদর উপজেলার কচুয়া নিমতলী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলায় পর একটি মামলার ৮ আসামিকে আটক করেছে পুলিশ। গত সোমবার তাদের আটক করা হয়।

[৩] আটক ৮জন হলেন, নিমতলী গ্রামের মৃত আমিন গাজীর ছেলে মোহাম্মদ গাজী (৪০), মৃত জলিল গাজীর ছেলে ইসমাইল গাজী (৩৫), আহম্মদ ধাবকের ছেলে হাফিজুর রহমান ধাবক (৩৫), মফিজুর রহমান ধাবক (৩০), মোহাম্মদ ধাবকের ছেলে রফিকুল ধাবক (৪০), তার ছেলে সালমান ধাবক (২৫), মৃত ইমান আলী মোল্যার ছেলে ইউনুচ আলী (৫৫) ও মৃত গোলাম ধাবকের ছেলে হানিফ ধাবক (৫০)।

[৪] স্থানীয় একটি সূত্র জানায়, সকালে পুলিশ নিমতলী এলাকায় অভিযান চালিয়ে উল্লিখিত আসামিদের আটক করে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

[৫] প্রসঙ্গত, নিমতলী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ এপ্রিল স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে এ ঘটনায় কোতয়ালি থানায় পাল্টাপাল্টি মামলা হয়। আটককৃতরা একটি পক্ষের দায়ের করা মামলার আসামি। এই মামলার বাদী নিমতলী গাজীপাড়ার আবু বক্কার সরদারের ছেলে শফিকুল ইসলাম। তবে পুলিশ অপর পক্ষের দায়ের করা মামলার আসামিদের কাউকে এখনো আটক করতে পারেনি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়