শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৫৪ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় জেলা পরিষদ সদস্য মোস্তফা কামালের সুরক্ষা সামগ্রী হস্তান্তর

আবুল বাশার শেখ: [২] ময়মনসিংহের ভালুকায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও সংগঠনের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিতরণনের উদ্দেশ্যে হ্যান্ড স্যানেটাইজার, সাবান ও মাস্ক হস্তান্তর করছেন ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল। গত শনিবার থেকে এ কার্যক্রম শুরু করেছেন তিনি।

[৩] জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করার জন্য জেলা পরিষদ কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন সুরক্ষা সামগ্রী উপজেলার জনপ্রতিনিধি ও সংগঠনের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করে দিচ্ছি। গত শনিবার থেকে আজকে পর্যন্ত তের হাজার মাস্ক, এক হাজার তিনশত সেবলন সাবান ও একশ বড় হেক্সিসল হ্যান্ডবার বিতরণ করেছি।

[৪] ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আকরাম হোসেন, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সাদিকুর রহমান তালুকদার ও হরিববাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চুসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের কাছে এ সব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য মোস্তফা কামাল। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়