শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০৩ বিকাল
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৬:০৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় সম্মাননা পেলেন ১০গুণীজন

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলা শিল্পকলা একাডেমি ১০ গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করেছে। সোমবার বেলা ৩ টায় জেলা প্রশাসকের সভাকক্ষে ২০১৮-১৯ সালের সম্মাননা প্রদান করা হয়।

[৩] জেলা প্রশাসক মো.জিয়াউল হক গুণীজনদের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক, সনদপত্র, মেডেল, উত্তরীয় ও পুরস্কার প্রদান করেন।

[৪] উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন, শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সুলতান মাহমুদ খান রনি, কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, রাকিব হাসান জুয়েল, জেলা কালচারাল অফিসার শাহাদৎ হোসেন । ২০১৮ সালে সম্মাননা পেয়েছেন কণ্ঠসংগীত মোজাহার হোসেন, নৃত্যকলা জর্জেট বুলবুল ব্যাপারী, আবৃত্তি তোফাজ্জল হোসেন, যাত্রাশিল্প মোঃ মোকবুল হোসেন, নাট্যকলা উৎপল ভট্টাচার্য। ২০১৯ সালে কণ্ঠসংগীত আবুল কাশেম, ফটো গ্রাফিতে আসাফ উদদৌলা ডিউক, চারুকলায় হেলেনা খানম ইরানী, যাত্রাশিল্প মোঃ সাইফুল ইসলাম, নাট্যকলা জাহিদুর রহমান মুক্তা।

[৫] উল্লেখ্য প্রতিবছর জেলা শিল্পকলা একাডেমি ৫টি বিষয়ে গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করে। অনুষ্ঠানে একইসাথে দুই বছরের সম্মাননা প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়