শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০৩:৪০ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০৩:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সু চির বিরুদ্ধে আরো একটি নতুন মামলা, জান্তা সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণে বাধা চীন ও রাশিয়ার

লিহান লিমা: [২] সোমবার মিয়ানমারের বন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে আরো একটি নতুন মামলা দায়ের করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর থেকে এ নিয়ে তার বিরুদ্ধে মোট ৬টি মামলা দায়ের করা হলো। মামলাগুলোর মধ্যে রয়েছে ঔপনৈবেশিক যুগের গোপনীয়তা লঙ্ঘন মামলা, কোভিড-নিরাপত্তা ভঙ্গ মামলা ও অবৈধ ওয়াকি টকি রাখার মামলা। সিএনএ

[৩] এ পর্যন্ত দেশটিতে নিরাপত্তা বাহিনীর হাতে কমপক্ষে ৭০১জন প্রাণ হারিয়েছেন। আটক হয়েছেন ৩ হাজার ১’শ জন। ৬৫০জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

[৪] সোমবার দেশটির বিক্ষোভের আয়োজকরা নববর্ষে বর্ণিল-পোশাক ও সাজে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়েছেন।

[৫] ইউরোপিয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের কয়েকটি দেশ মিয়ানমার সেনাবাহিনীর ওপর এককভাবে নিষেধাজ্ঞারোপ করলেও জাতিসংঘ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

[৬] ইউরোপিয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ‘রাশিয়া ও চীন নিরাপত্তা পরিষদ কর্তৃক কোনো ব্যবস্থা গ্রহণের পথ আটকে রেখেছে। ভূ-রাজনৈতিক কারণে মিয়ানমার ইস্যুতে আন্তর্জাতিক একক পদক্ষেপ গ্রহণ কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়