শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ০২:০০ দুপুর
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্রীষ্মের আগেই তীব্র তাপদাহে পুড়ছে রাজশাহী বিপর্যস্ত জনজীবন

মঈন উদ্দীন: [২] গত কয়েক দিনের টানা তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। চৈত্রের অগ্নিদহনে প্রাণহীন হয়ে উঠেছে চার পাশের প্রকৃতি। জীবন যাত্রা ব্যাহত হচ্ছে দিন মজুরসহ সকল শেণি পেশার মানুষের। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে বৃষ্টি ও শীতল হাওয়ার ছোঁয়া পেতে ব্যাকুল হয়ে উঠেছে নগরবাসী।

[৩] রাজশাহী আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া কর্মকর্তা আনোয়ারা বেগম জানান, গত কয়েকদিন ধরে রাজশাহীর তাপমাত্রা বাড়ছেই।

[৪] গত রোববার দুপুরে রাজশাহীতে সর্বোচ্চ তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার (১০ এপ্রিল) ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং তার আগের দিন শুক্রবার (৯ এপ্রিল) ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

[৫] সাধারণত তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৪০ হলে মাঝারি তাপপ্রবাহ এবং ৪০ থেকে ৪২ হলে তীব্র তাপপ্রবাহ বলে ধরা হয়। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

[৬] ফলে রাজশাহীর ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। এর আগে গত ২ এপ্রিল রাজশাহীতে ৩৮ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠেছিল। যা এখন পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা বলে উল্লেখ করেন আবহাওয়া অফিসের এই কর্মকর্তা।

[৭] এদিকে এ তাপদাহের প্রভাব পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালেও। ক্রমেই বাড়ছে ডায়রিয়াসহ নানাবিধ রোগ ব্যাধিতে আক্রান্ত রোগীর সংখ্যা।

[৮] একদিকে করোনা সংক্রমণের ঊর্দ্ধগতি অন্যদিকে অন্যদিকে গরমজনিত রোগী, সবমিলিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক-নার্সদের। বিশেষ করে হাসপাতালে তিনটি শিশু ওয়ার্ডে ভর্তি করার উপায় নেই নতুন রোগী। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ