শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত
আপডেট : ১২ এপ্রিল, ২০২১, ১২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুনামগঞ্জে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

রাজু আহমেদ রমজান: দােয়ারাবাজার উপজেলায় একই সঙ্গে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তােয়াবুল্লাহ প্রকাশ কালা মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে জনতা আটক করে পুলিশে সােপর্দ করেছে।

রবিবার বিকেলে (১১ এপ্রিল) উপজেলার দােহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটে। কালা মিয়া পার্শ্ববর্তী পানাইল (পুরানপাড়া) গ্রামের মৃত হারিছ উল্লাহর ছেলে।

দােয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের সময় ডটকম'কে জানান, শিশুদের জবানবন্দির ভিত্তিতে বৃদ্ধের বিরুদ্ধে রবিবার সন্ধায় ধর্ষণচেষ্টা মামলা দায়ের (মামলা নং-০৬)করা হয়েছে। সােমবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছেন, পুরানপাড়া গ্রামের চৌমুহনী পয়েন্টে পানের ব্যবসা করেন কালা মিয়া। দুই শিশু পান নিতে গেলে দােকানের ভিতর ডেকে ধর্ষণচেষ্টা করেন বৃদ্ধ। গত কয়েকদিন ধরে ওই শিশুদের টাকার প্রলােভন দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। দুপুরে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে বললে ঘটনা জানাজানি হয়। পরে এলাকাবাসী বৃদ্ধকে আটক করে পুলিশে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়