শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০৮:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ছাত্রকে বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ডেস্ক নিউজ: কুলিয়ারচর উপজেলায় মাদ্রাসার এক ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে দায়ের করা মামলার আসামি মাদ্রাসার শিক্ষক মাওলানা ইয়াকুব আলীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১১ এপ্রিল) দুপুরে জেলার তাড়াইল উপজেলার সেকান্দর নগর গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইয়াকুব আলী উপজেলার উছমানপুর ইউনিয়নের আব্দুল কাদিরের ছেলে। তিনি কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর আদর্শ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম সুলতান মাহমুদ জানান, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলার আসামি মাদ্রাসা শিক্ষক মাওলানা ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ইয়াকুব আলী গত ০১ এপ্রিল দিনগত রাত ২টার দিকে ঘুম থেকে ডেকে তুলে তার মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকার করেন।

সে সময় তিনি এ ঘটনার কথা কাউকে না বলার জন্য কোরআন শরীফ ধরিয়ে শপথ করান ওই কিশোরকে।

এমন অভিযোগে গত ০৭ এপ্রিল দিনগত রাতে ওই ছাত্রের বাবা বাদী হয়ে ইয়াকুব আলীর বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা (নম্বর ৪) দায়ের করেন। সূত্র: বাংলা নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়