শিরোনাম
◈ বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেন্দ্র সিং ধোনিকে ১২ লাখ টাকা জরিমানা

স্পোর্টস ডেস্ক : [২] ১৪তম আইপিএলের শুরুটা মোটেই মনের মত হল না মহেন্দ্র সিং ধোনির। শিষ্য ঋষভ পন্থের কাছে যেমন প্রথম ম্যাচেই হারতে হল, তেমনই ব্যাট হাতেও রানের খাতা খুলতেই পারলেন না। দ্বিতীয় বলেই আবেশ খানের বলে বোল্ড হয়ে যান তিনি। এর উপর ম্যাচে স্লো ওভার রেটের দায়েও অভিযুক্ত হলেন তিনি।

[৩] আইপিএলের নিয়ম মেনে স্লো ওভার রেটের জন্য চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ধোনিকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এটাই ছিল সিএসকের চলতি মওশুমে প্রথম অপরাধ, তাই জরিমানায় ছাড় দেওয়া হল।

[৪] দ্বিতীয়বার এই ভুল হলে অধিনায়ককে ২৪ লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি দলের প্রত্যেককে ৬ লাখ টাকা অথবা ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হবে। তৃতীয়বার ভুল করলে আরও সমস্যার। সেক্ষেত্রে অধিনায়কের ৩০ লাখ টাকা জরিমানা এবং ১ ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে তাকে। এছাড়া দলের প্রত্যেক সদস্যের ১২ লাখ টাকা জরিমানা অথবা ম্যাচ ফি’র ৫০ শতাংশ দিতে হবে।

[৫] টুর্নামেন্টে প্রথম হার, সেই সঙ্গে জরিমানা- তাতে সিএসকে’র অধিনায়কের মন খারাপ হওয়ারই কথা। সেই সঙ্গে ম্যাচটি একপেশে বানিয়ে জিতে নেয় দিল্লি ক্যাপিটালস। যদিও সুরেশ রায়নার দুর্দান্ত হাফসেঞ্চুরি এবং শেষদিকে স্যাম কুরান ঝড়ে ভর করে চেন্নাই ১৮৮/৭ তুলেছিল। জবাবে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান এবং পৃথ্বী শ ১৩৮ তোলেন। তাতে অনায়াসে লক্ষ্য পেরিয়ে যায় দিল্লি। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটের জয় পায় দিল্লি। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়