শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ১২:৩১ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ১২:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে ৬ ছাত্রলীগের নেতা বহিস্কার

স্টাফ রিপোর্টার: [২] বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে মানিকছড়ি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ৬ ছাত্রলীগ নেতাকে দল থেকে ছয় মাস ও সাময়িক বহিস্কার করা হয়েছে।

[৩] মানিকছড়ি উপজেলা ছাত্রলীগ কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ হিমেল হাসান ও ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম’কে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকায় আগামী ছয় মাসের জন্য ছাত্রলীগের সকল কর্মকান্ড থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

[৪] এদিকে একই অপরাধে ২নং বাটনাতলী ইউনিয়ন ছাত্রলীগের ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ আবদুল্লসহ পালোয়ান, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ এমরান হোসেন রাতুল, ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ, ৪নং তিনটহরী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলামসহ ইউনিয়ন কমিটির চার জনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

[৫]  ৯ এপ্রিল সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ জামাল হোসেন ও ছাত্রলীগ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়