শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২১, ০৬:০৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২১, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে তিন উপজেলায় শিলাবৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি

নিউজ ডেস্ক: শুক্রবার (৯ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত ২০ থেকে ২৫ মিনিট ধরে এ ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টি বয়ে যায়। জানা গেছে বেশকিছু এলাকায় শিলাবৃষ্টিতে আম, লিচু, বাঙ্গি, কলা, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে হঠাৎ করেই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। প্রথমে দমকা হাওয়া শুরু হয়। পরে হালকা বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এতে উপজেলা দু’টির আটঘরিয়া, ভবানীপুর, হারোয়াসহ বিভিন্ন এলাকায় আম, ধান, তরমুজসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়। শিলাবৃষ্টিতে প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ আম ঝরে পড়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) কৃষিবিদ সুব্রত কুমার সরকার জানান, লালপুর, বড়াইগ্রাম ও সদর উপজেলার কিছু এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও নির্ণয় করা যায়নি। শনিবার (১০ এপ্রিল) মাঠ পর্যায়ে খোঁজখবর নিয়ে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হবে। এজন্য কৃষি বিভাগ তৎপরতা শুরু করেছে। উপসহকারী কৃষি কর্মকর্তাদের তথ্যানুসন্ধানে মাঠে রাখা হয়েছে। তবে এ পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বাংলানিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়