শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০৭:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

ডেস্ক নিউজ: শুক্রবার (৯ এপ্রিল) সকালে বাগেরহাট সদর উপজেলার ভাতছালা গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ছোট’র মা শাফিয়া বেগমের করা মামলায় এদেরকে গ্রেফতার করে পুলিশ।

এ মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাট সদর উপজেলার ভাতসালা গ্রামের আব্দুস সালাম শেখের ছেলে এব্রাহিম শেখ (২৩), এন্তাজ হাওলাদারের ছেলে জাকির হোসেন (৫০), মোতালেব তালুকদারের ছেলে মুরাদ তালুকদার (৩৮), মোখলেছ শেখের ছেলে আলাউদ্দিন শেখ (৪৫) এবং বানিয়াগাতি গ্রামের সাইদ শেখ (২৫)। গ্রেফতারকৃতদের আদলতে সোপর্দ করেছে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (০৮ এপ্রিল) বিকেল ৫টায় বাগেরহাট সদর উপজেলার ভাতছালা গ্রামের ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম ছোট’র সমর্থক ও আত্মীয়দের ওপর হামলা করে গোটাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মতি ও তার লোকজন। এতে ছোট’র অন্তত চারজন সমর্থক গুরুতর আহত হয়। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, সাবেক ছাত্রলীগ নেতা ছোট‘র মা শাফিয়া বেগমের করা মামলায় আমরা ৫ জনকে গ্রেফতার করেছি। অন্য আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। সূত্র: সময়টিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়