শিরোনাম
◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:৫৬ রাত
আপডেট : ০৯ এপ্রিল, ২০২১, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে মতিঝিল থানায় আরেকটি মামলা

নিউজ  ডেস্ক: [২] ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে রাজধানীর মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যায় আদনান শান্ত নামের এক ব্যক্তি বাদী হয়ে এই মামলা করেন।

[৩] পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) সৈয়দ নুরুল ইসলাম রাতে মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] মতিঝিল থানার পুলিশ জানায়, রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে করা মামলায় বলা হয়, ‘শিশুবক্তা হিসেবে’ পরিচিত রফিকুল ইসলাম ইউটিউব ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মানহানিকর বক্তব্য দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার হওয়ায় তাঁদের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হয়েছে। রফিকুল ইসলাম মাদানী বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে মিথ্যা বক্তব্য দিয়ে অপপ্রচার করছেন। এতে সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। ফলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

[৫] এদিকে গত মঙ্গলবার রাতে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানায় হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার রফিকুলকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে র‌্যাব নেত্রকোনার নিজ বাসা থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখায়। আজ গাছা থানার পুলিশ তাঁকে গাজীপুরের একটি আদালতে হাজির করে। আদালত তাঁকে গাজীপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৬] গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদ আয়োজিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরবিরোধী মিছিল থেকে এই রফিকুল ইসলাম মাদানীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছিল। পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

  • সর্বশেষ