শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৩ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গণপরিবহন শর্ত উপেক্ষা করলে সরকার আরও কঠোর হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সমীরণ রায়: [২] ওবায়দুল কাদের বলেন, গণপরিবহনে কেউ কেউ নিষেধাজ্ঞা মানছেন না। জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকায় শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে। মহানগরে বেশিরভাগ পরিবহন নিষেধাজ্ঞা মানলেও অনেক পরিবহন মানছে না। আবার কেউ কেউ নির্দিষ্ট এলাকা এবং নির্দিষ্ট সময়ের বাইরে পরিবহন চালাচ্ছে, সমন্বয়কৃত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। সবাইকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

[৩] তিনি বলেন, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে। আটলেন সেতু ছাড়াও সেতুর দু'প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে দুইশ তেত্রিশ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু।

[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। করোনার এই সময়ে তারা ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শিবের গীত গাইছে। আওয়ামী যখন খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে ও স্বাস্থ্যবিধি মানতে সতর্ক করছে, তখন বিএনপি উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। তারা একবার বলে লকডাউন দিতে হবে। আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী? তাদের এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। আসলে তারা হেফাজতে ইসলামের ওপর ভর করছে।

[৬] বৃহস্পতিবার তার বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ