শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ০৩:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অ্যাঞ্জেলিনা জোলিকে ‘মেধাহীন’ বলেছিলেন প্রযোজক

বিনোদন ডেস্ক: দর্শক ও সমালোচকদের কাছে সবচেয়ে প্রশংসিত তারকাদের একজন অ্যাঞ্জেলিনা জোলি। দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে এই অভিনেত্রী জিতে নিয়েছেন একটি অস্কার ও তিনটি গোল্ডেন গ্লোব সহ অসংখ্য পুরস্কার। সবচেয়ে বেশি পারিশ্রমিক নেয়া তারকাদের একজন তিনি। কাজ করছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত হিসেবে। অথচ মেধাবী এই তারকাকে ‘মেধাহীন’ বলেছিলেন হলিউডের এক প্রযোজক। চ্যানেল আই

২০১৪ সালে প্রযোজক স্কট রুডিন ও সনি পিকচার্সেস সহ-সভাপতি অ্যামি প্যাসকালের মাঝে বেশ কয়েকটি ইমেইল আদান প্রদান হয়েছিল। ইমেইলগুলো একজন হ্যাকার ফাঁস করে দিয়েছিলেন। এই ইমেইলগুলোর একটিতেই স্কট রুডিন জোলিকে ‘মেধাহীন তরুণী’ বলেছিলেন।

জোলি চেয়েছিলেন ডেভিড ফিনভার তার ‘ক্লিওপেট্রা’ ছবিটি পরিচালনা করুক। ইমেইলে স্কট রুডিন প্যাসকালকে বলেছেন, ‘ডেভিডের কাজ কঠিন হওয়ার আগেই জোলির মুখ বন্ধ করিয়ে দাও’।

ইমেইলে তিনি আরও লিখেছেন, ‘ক্লিওপেট্রাকে নিয়ে কোন সিনেমা তৈরি হবে না (এই নারীর পাগলামি এবং অহংকার সামলানো আমার সামর্থ্যে নেই)।’

ফাঁস হওয়া সেই ইমেইলগুলো প্রসঙ্গে জোলি কখনই কোনো কথা বলেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়