শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ১১:২২ দুপুর
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজদিখানে হেফাজতের সমাবেশ ঘিরে ১৪৪ ধারা জারি

ডেস্ক নিউজ: প্রশাসনের কঠোর অবস্থান এবং ১৪৪ ধারা জারির পর মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত থেকে পিছু হটেছে হেফাজতে ইসলাম। পূর্ব-ঘোষিত প্রতিবাদ সমাবেশ বুধবার সন্ধ্যার দিকে স্থগিত করেছে ইসলামি সংগঠনটি।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া কলেজ মাঠ, নিমতলা বাসস্ট্যাণ্ড, কুচিয়ামোড়া ইসলামপুর কবরস্থান এলাকার আশপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি থাকবে।

বৃহস্পতিবার দুপুরে কুচিয়ামোড়া কলেজ মাঠ প্রাঙ্গণে হেফাজতে ইসলামের সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বুধবার দুপুরে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম জানিয়েছেন।

ইউএনও বলেন, হেফাজতে ইসলামের মুন্সিগঞ্জ জেলা ও ঢাকা দক্ষিণের আয়োজনে প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও জনগণের জানমালের ক্ষতির সম্ভাবনা আছে। সমাবেশটির কোনো অনুমোদন নেই, যার প্রতিবেদন দাখিল করেছে পুলিশ।

ইউএনও ফয়েজুল ইসলাম আরও জানান, এসব স্থানে সভা-সমাবেশ, মিছিল, র‍্যালি, বিক্ষোভ, মাইকিং ও লাউড স্পিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: এনটিভি, দেশ রুপান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়