শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২১, ০৬:৩৩ সকাল
আপডেট : ০৮ এপ্রিল, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮ লাখ টিকার সংকট নিয়ে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ডোজ কার্যক্রম

শিমুল মাহমুদ: [২] ইপিআইয়ের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা টিকা এসেছে ৭০ লাখ। উপহার ৩২ লাখ ডোজ। এ নিয়ে দেশে মোট টিকা এসেছে ১ কোটি ২ লাখ।

[৩] গতকাল পর্যন্ত দেশে টিকা নিয়েছে ৫৫ লাখ ৫৫ হাজার ৬৭৫ জন। আর ৬৯ লাখ ৭৪ হাজার নিবন্ধনকারীর মধ্যে অপেক্ষায় আছেন আরও প্রায় ১৪ লাখ ১৮ হাজার। হাতে রয়েছে মাত্র ৪৬ লাখ টিকা। এদিকে আজ থেকে শুরু হচ্ছে টিকার দ্বিতীয় ডোজ। পাশাপাশি চলবে প্রথম ডোজ।

[৪] ইপিআই লাইন ডিরেক্টর সামসুল হক জানান, এখন পর্যন্ত নিবন্ধকারীদের ৮০ ভাগ টিকা নিয়েছেন। চলতি মাসেই কিছু ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব অল্প সময়ের মধ্যে সেটি আসবে। ফলে প্রথম ও দ্বিতীয় ডোজের ক্ষেত্রে টিকার কোনো সংকট হবে না।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, সেরাম ইনস্টিটিউটের সঙ্গে আমাদের সর্বোচ্চ মহল থেকে যোগাযোগ করা হচ্ছে। আমাদের হাতে যতোটুকু আছে এটুকু দিয়েই কাজ চালিয়ে যাবো কোনো বিরতি দেবো না। টিকার চালান অল্প অল্প করেও আসলেও কোনো সমস্যা হবে বলে মনে করছি না।

[৬]বেক্সিমকোর চেয়ারম্যান সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, আশা করছি এই সপ্তাহের মধ্যেই ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আমরা ভ্যাকসিনের আরেকটি চালান পাবো। এখনও পরিমাণ নির্ধারণ হয়নি। তবে প্রথম ডোজ দেওয়ার পাশাপাশি যেনো দ্বিতীয় ডোজ দেওয়া অব্যাহত রাখতে পারি, সে পরিমাণ ভ্যাকসিন পাওয়া যাবে। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়