শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ১০:৩১ রাত
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১০:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যাডমিন্টন নারী দ্বৈতের সোনা বাংলাদেশ আর্মির

মাহিন সরকার : [২] বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ব্যাডমিন্টনে নারী দ্বৈতের স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনীর বৃস্টি খাতুন ও ফাতেমা বেগম ২-০ (২১-১৮, ২১-১১) সেটে বাংলাদেশ আনসারের রেশমা আক্তার ও উর্মি আক্তারকে পরাজিত করে সোনা জিতেছে।

[৩] এর আগে সেমিফাইনালে বাংলাদেশ আর্মির বৃষ্টি খাতুন ও ফাতেমা বেগম বাংলাদেশ আনসারের দুলারি হায়দার ও রেহানা খাতুনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। অপর সেমিফাইনালে বাংলাদেশ আনসারের রেশমা আক্তার ও উর্মি আক্তার বাংলাদেশ আর্মির অনামিকা ইসলাম ও রেশমা আক্তারকে হারিয়ে ফাইনালে যায়গা করে নেয়। এই ইভেন্টে ব্রোঞ্জও জিতেছে বাংলাদেশ আর্মি ও বাংলাদেশ আনসারের ঘরে।

[৪] প্রথমবারের মতো কোন ইভেন্টে স্বর্ণ জিতে আর্মির বৃষ্টি খাতুন বলেন, আমি ২০০৯ সাল থেকে সিনিয়র পর্যায়ে খেলছি। দুইবার ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি। দুইবারই শাপলা আপুর (সাবেক জাতীয় চ্যাম্পিয়ন) কাছে হেরেছি। এবার শাপলা এলিনা আপু না থাকায় আমার চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হয়েছে। তবে তারা থাকলে আসরটা আরো জমতো। আমরাও আমাদের উন্নতি গ্রাফটা বুঝতে পারতাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়