শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাতে পিএসজি ও বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: [২] বুধবার (৭ এপ্রিল) চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নেইমারের ড্রিবলিং আর কিলিয়ান এমবাপের গতি হতে পারে পিএসজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই পরীক্ষায় উতরানোর পথ অবশ্য ভালো করেই জানা আছে বায়ার্ন মিউনিখ কোচ হান্স ফ্লিকের। তবে অতীতে সাফল্য পাওয়া পথেই হাঁটবেন তিনি। পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তার দল খেলবে পুরান কৌশলেই। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই ম্যাচে আধিপত্য করতে চায় জার্মান চ্যাম্পিয়নরা।

[৩] চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ঘরের মাঠে খেলবে শিরোপাধারীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।

[৪] গত বছর অগাস্টে ফাইনালে পিএসজিকে হারিয়েই ইউরোপ সেরার মুকুট পরেছিল বায়ার্ন। প্যারিসের ক্লাবটির সেই দলেও ছিলেন এমবাপে ও নেইমার জুটি। তবে সেদিন তাদের দারুণভাবে বেঁধে রাখতে পেরেছিল বায়ার্নের রক্ষণ। সাফল্য পেতে এবারও একই কাজ করতে হবে তাদের। তবে সেটা যে সহজ হবে না, বুঝতে পারছেন ফ্লিক।

[৫] নতুন কোচ নিয়ে তারা এখন নতুন এক দল। আমার মনে হয় না, আসছে লড়াইয়ের সঙ্গে আগের ম্যাচের কোনো সম্পর্ক আছে। আমরা সেমিফাইনালে ও ফাইনালে উঠতে চাই। এটাই আমাদের লক্ষ্য। - গোল ডটকম/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়