শিরোনাম
◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত ◈ ১২ দেশে কর্মী পাঠাতে মন্ত্রণালয়ের পূর্বানুমোদন বাধ্যতামূলক, ছাড়পত্রে সরকারের কঠোর নির্দেশনা ◈ ৭ নভেম্বরের শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, পায়ে হেঁটে মানিকমিয়া এভিনিউ পর্যন্ত যাবেন ◈ জানুয়া‌রি‌তে বাংলাদেশ-ভারত সিরিজ? ◈ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক ও সংবাদমাধ্যমের মালিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি ◈ ভারত থেকে সার্ভারে প্রবেশের অভিযোগ, ডিজিপের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় পাখির সঙ্গে শক্রতা

অমল তালুকদার: [২] বরগুনার পাথরঘাটায় কবুতরে ডাল ক্ষেত নষ্ট করায় শাহআলম নামের এক কৃষক বিষ দিয়ে শতাধিক কবুতরসহ নানা প্রজাতির পাখি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

[৩] মঙ্গলবার (৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মঠেরখাল গ্রামে এই ঘটনা ঘটে।

[৪] মঠেরখাল গ্রামে ক্ষতিগ্রস্থ কবুতর খামারী সেলিম মোল্লা ও ফিরোজ মিয়া জানান, প্রতি বছর এই সিজনে দক্ষিণাঞ্চলে মূগডাল চাষের বাম্পার ফলন হয়। যখন গাছে ফলন ধরে তখন কবুতরসহ নানা ধরনের পাখি ঝাক বেঁধে মূগডাল ক্ষেতে বসে খাবার খায়। তখন অসৎ কিছু কৃষক কবুতরসহ ঘুঘু পাখি নিধন করার জন্য নানা কৌশল অবলম্বন করে। এবছর বৃষ্টি না হওয়ায় এখন পর্যন্ত গাছে কোন ফল ধরেনি। এ কারণে শাহআলম নামের এক কৃষক কবুতরসহ ঘুঘু মারার জন্য ধানের সাথে বিষ মিশিয়ে তার ক্ষেতে ছিটিয়ে দেয়। ওই বিষক্ত ধান খেয়ে শতাধীক কবুতর, ঘুঘু ও বাবুই পাখিসহ নানা প্রজাতির পাখি মারা যায়। এ সময় আক্রান্ত ঘুঘু পাখি গুলো ধরার সময় শাহআলমসহ কয়েকজনকে গ্রামের লোকজনে ধাওয়া করলে তারা পালিয়ে যায়।

[৫] ক্ষতিগ্রস্থ কবুতর খামারী সেলিম মোল্লা ও ফিরোজ মিয়াসহ ১০-১২ ব্যক্তি আজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দোষী ব্যাক্তির বিচার চেয়ে মামলা করবেন বলে জানান। তারা আলামত হিসেবে ক্ষেত থেকে শতাধিক মৃত কবুতর ও ঘুঘু পাখি সংরক্ষণ করেছে।

[৬] পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, আমি রাত ১০টার পরে বিষয়টি শুনেছি। ঘটনাটির যাচাই বাছাই করে পাথরঘাটা উজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা সুলতানার সঙ্গে আলোচনা করে বন্যপ্রাণী আইনে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ