শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৩২ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযানে ১৯ মামলায় ১৭ হাজারের অধিক জরিমানা

রিয়াজুর রহমান: করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও সরকার ঘোষিত লকডাউন মান্য করার লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসন আজ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় অভিযান পরিচালনা করেছে। অভিযানে বিভিন্ন অপরাধে ১৯ মামলায় ১৭ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দিয়েছে প্রশাসন। এসময় ৫ হাজার মাস্ক বিতরণ করেছে।

জেলা প্রশাসনের পক্ষথেকে জানানো হয় চট্টগ্রামে আজ ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নগরীর ছয়টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা কালে ৫ টি মামলা দায়ের করে ৫৬৫০ টাকা অর্থদণ্ড আদায় করেন। এছাড়াও সাধারণ মানুষের মাঝে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত নগরীর খুলশী ও মুরাদনগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৩টি মামলা দায়ের করে ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার লক্ষ্যে মাস্ক বিতরণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম নগরীর অক্সিজেন মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন ।

নগরীর এ কে খান মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ টি মামলা দায়ের করে মোট ১০হাজার ৭০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক নগরীর কর্ণফুলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় সাধারণ মানুষ এবং গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তিনি জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

আগ্রাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি মামলা দায়ের করে ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।

  • সর্বশেষ