শিরোনাম
◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ আমার সাথে যা হয়েছে, এখন প্রতিশোধ নিলে সেটা ফেরত পাব না: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার ◈ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০২১, ১১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাকা না দেওয়ায় ইসরায়েলকে টিকা সরবরাহ বন্ধ করে দিয়েছে ফাইজার

রাশিদুল ইসলাম : [২] ২৫ লাখ কোভিড টিকা ইসরায়েলে সরবরাহ করার পর দাম পরিশোধ করেনি ইসরায়েল। এসব টিকার চালান বিমানবন্দরে এসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গ্রহণ করেছিলেন। আরো ৭ লাখ টিকা সরবরাহ আটকে দিয়েছে ফাইজার। আরটি

[৩] ফাইজার ইসরায়েলকে বলছে ‘ব্যানানা রিপাবলিক’। ইসরায়েলি মিডিয়াগুলো বলছে দেশটিতে যখন নির্বাচন রাজনৈতিক লড়াই চলছে তখন ফাইজারের পক্ষ থেকে এ আঘাতটি এল।

[৪] জেরুজালেম পোস্ট বলছে গত রোববার ৭ লাখ টিকা তেলআবিবে পাঠানোর কথা ছিল ফাইজারের। কিন্তু আগের চালানের দাম পরিশোধ না করায় বাকি টিকা আর আসছে না।

[৮] ইসরায়েল সেনাবাহিনীর রেডিওতে ‘গুড মরনিং ইসরায়েল’ অনুষ্ঠানে দেশটির প্রতিরক্ষামন্ত্রী গান্তজের পক্ষে একজন বলেন ফাইজার বুঝতে পারছে না টিকার দাম পরিশোধে কেনো এধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে।

[৯] ফাইজারের কাছ থেকে ইসরায়েলের টিকা ক্রয় চুক্তি হয় গত বছর নভেম্বরে। এরপর আরো বাড়তি টিকা সরবরাহের চুক্তি করে দেশটি। মোট ১৫ মিলিয়ন টিকা নেওয়ার চুক্তি করে ইসরায়েল। এছাড়া মডার্না ও অ্যাস্ট্রাজেনেকার কাছ থেকে আরো ১২ মিলিয়ন টিকা কেনার চুক্তি করেছে ইসরায়েল।

[১০] ইসরায়েল টিকা আমদানির জন্যে ৭৫৮ মিলিয়ন ডলারের পরিকল্পনা গ্রহণ করে। তবে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের অর্থকমিটির চেয়ারম্যান মোশে গাফনি বলেছেন টিকার অতিরিক্ত মূল্য পরিশোধ করেছে তার দেশ। আরো ৩০ মিলিয়ন টিকা কেনার কথা থাকলেও এসব টিকার মূল্য নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সবকিছু আটকে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়