শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২১, ১২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে একদিনে সর্বোচ্চ মৃত্যু ৬৬ জনের, শনাক্তের রেকর্ড ৭২১৩, সুস্থ ২৯৬৯

শিমুল মাহমুদ, মহসীন কবির: [২] গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। আর মারা গেছেন ৬৬ জন। যা দেশের ইতিহাসে এ যাবতকালের সর্বোচ্চ মৃত্যু। এর আগের ছয় দিনে দেশে করোনায় মৃত্যু ছিলো যথাক্রমে ৫২, ৫৩, ৫৮, ৫০ ও ৫৯ জন। সপ্তাহীক গড় মৃত্যু ৪৮.২৮ জনের। এর আগে গত বছরে ৩০ জুন সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যু হয়। এরআগের ৬ দিন যথাক্রমে ৪৫,৪৩,৩৪,৪০,৩৯ ৩৭ জন। সপ্তাহীক গড় মৃত্যু ৪৩.১৪ জনের।

[৪] গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষাও হয়েছে সবচেয়ে বেশি, ৩৪ হাজার ৩১১ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক শূন্য ২ শতাংশ।

[৫] এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫৮ হাজার ৩৮৩ জন।

[৬] জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ বেশ কিছু বিধিনিষেধসহ ১৮ দফা নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে ঘরের বাইরে গেলে মাস্কের ব্যবহার অন্যতম। কিন্তু সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়তে থাকলেও জনগণের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে এখনো উদাসীনতা দেখা যাচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়