শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৩৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৬:৩৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনায় ছুরিকাঘাতে নিহত এক, নিখোঁজের ৪দিন পর এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি : [২] জেলার পৌর শহরের পশ্চিম ছাতিয়ানা মহল্লায় পূর্ব বিরোধের জেরে কালা শাহীন(৩৫) নামের ব্যক্তি ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। নিখোঁজের ৪দিন পর শালগাড়িয়া মহল্লার শাজাহান হোসেন(৪৫) নামের এক ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

[৩] নিহত কালা শাহিন পাবনা পৌর এলাকার ছাতিয়ানী পশ্চিম পাড়ার মজনু শেখের ছেলে। নিখোঁজ ব্যবসায়ী শাজাহান পাবনা পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার তোফাজ্জল হোসেনের ছেলে।
পাবনা পৌরসভার কমিশনার রুবেল হোসেন জানান, এলাকায় মাদক বিক্রি নিয়ে বিরোধেই এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে।

[৪] জেলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাসিম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এলাকার আধিপত্য নিয়ে পূর্ব বিরোধের জেরে রোববার রাতে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো চাকু দিয়ে কালা শাহিন ও তার ভায়রা ইয়াকুলকে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে শাহিনের অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সোমবার বিকেলে তার মৃত্যু হয়েছে। লাশ রাজশাহী থেকে পাবনা আনা হচ্ছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাননি। অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নিব।

[৫] আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কমৃকর্তা(ওসি) হাফিজুর রহমান জানান, পাবনা পৌর সদরের শালগাড়িয়া মহল্লা থেকে নয়ন ফটোস্ট্যাটের মালিক শাজাহান আলীর মরদেহ নিখোঁজের ৪দিন পর আটঘরিয়া থানার গঙ্গারামপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। তবে এমুহূর্তে হত্যার কারন জানা যায়নি।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়