শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫৯ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওরোজে ইরানের জাতীয় যাদুঘরে সাড়ে ৬ হাজার দর্শক

রাশিদ রিয়াজ : ইরানে নওরোজের ছুটিতে মোট ৬ হাজার ৭১৪ জন ইরানি ও ৯ জন বিদেশি দর্শক দেশটির জাতীয় যাদুঘর পরিদর্শন করেছেন। এ যাদুঘরটি দেশটির ১০টি শীর্ষ দর্শনীয় স্থান হিসেবে তালিকায় রয়েছে। কিন্তু কোভিড মহামারীর কারণে এধরনের দর্শনীয় স্থানে দর্শকদের সংখ্যা স্বাভাবিকভাবে হ্রাস পেয়েছে। গত বছর কোভিড মহামারীর কারণে এসব যাদুঘর বন্ধ ছিল। কিন্তু এবছর নওরোজ ছুটিতে দর্শনীয় স্থানগুলো অনলাইনে দেখার জন্যে খুলে দেওয়া হয়। ভার্চুয়াল ট্যুরের ব্যবস্থা করা হয়। ১০ হাজার মানুষ অনলাইনে যাদুঘর দেখেন। তবে এবছর যাদুঘরের দরজা খুলে দেয়া হয় দর্শকদের জন্যে। যাদুঘরের স্টাফরা কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করছেন। তবে ঘরে বসে অনলাইনে যাদুঘর দেখতে বিশেষ উৎসাহ দেওয়া হচ্ছে। কোভিড মহামারীর আগে নওরোজের ছুটিতে ১ কোটি ২৪ লাখ ৬ হাজার ১০২ জন ঐতিহ্যবাহী সাংস্কৃতিক যাদুঘরগুলো দেখতে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়