শিরোনাম
◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ ◈ দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ দ্বিতীয় পদ্মা-যমুনা সেতুসহ পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের ◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি প্রকল্পের সমালোচনা করে বিবৃতি দেয়ায় তুরস্কের ১০ জন অবসরপ্রাপ্ত নৌ-অ্যাডমিরাল গ্রেপ্তার

লিহান লিমা: [২] বসফরাস প্রণালীতে তুরস্কের সরকারের একটি নতুন প্রকল্পের বিরোধীতা করে বিবৃতি দেয়ায় দেশটির নৌবাহিনীর ১০জন সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্টের অফিস এই বিবৃতিটিকে বেসামরিক সরকারের প্রতি সাবেক সামরিক কর্মকর্তাদের চ্যালেঞ্জ ও অভ্যুত্থান চক্রান্তের বৈশিষ্ট্যের শামিল হিসেবে দেখছে।

[৩] দেশটির রাষ্ট্রায়াত্ব গণমাধ্যম বলছে, তাদের আঙ্কারার প্রধান প্রসিকিউটর বিবৃতির বিষয়ে জিজ্ঞাসাবাদ করবেন।

[৪] এর আগে দেশটির ১০৪ জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত নৌকর্মকর্তা দেয়া এক বিবৃতিতে বলেন, ক্যানাল ইস্তাম্বুল প্রকল্পের ফলে মন্টিক্স কনভেনশন হুমকির মুখে পড়বে এবং বসফরাস ও দার্দানেলেস প্রণালীতে তুরস্কের একচ্ছত্র নিয়ন্ত্রণ ঝুঁকিতে পড়তে পারে।’ এর পরপরই সন্দেহভাজন ১৪জনের মধ্যে ১০জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। বাকিদের বয়সজনিত কারণে গ্রেপ্তার করা না হলেও তাদের তিন দিনের মধ্যে পুলিশের কাছে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

[৫] তুরস্কের প্রেসিডেন্টের অফিস বলছে, ‘এই বিবৃতি সাংবিধানিক নিয়মের লঙ্ঘন।’

[৬] প্রসঙ্গত ১৯৩৬ সালে স্বাক্ষরিত ওই কনভেনশনে বলা হয়েছিলো, বসফরাস প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য ব্যবহৃত হলেও তুরস্ক এই পথ দিয়ে কৃষ্ণ সাগর অঞ্চলের দেশ ব্যতীত অন্য সব দেশের নৌ চলাচল নিয়ন্ত্রণ করতে পারবে। এর ফলে ওই অঞ্চলে যুদ্ধজাহাজের চলাচলও সীমিত করা হয়েছে।

[৭] ক্যানাল প্রকল্পে উত্তর ইস্তাম্বুলে অবস্থিত কৃষ্ণ সাগরের সঙ্গে দক্ষিণের মর্মর সাগরকে সংযুক্ত করতে একটি বিশাল খাল খননের পরিকল্পনা করা হয়েছে। এতে খরচ হবে ৯২০ কোটি ডলার। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এটিকে তার ১৮ বছরের শাসনে সবচেয়ে উচ্চাকাঙ্খী প্রকল্প হিসেবে ঘোষণা দিয়েছেন।

  • সর্বশেষ