শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২১ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজান পৌর এলাকায় সচেতনতামূলক মাইকিং, মাস্ক বিতরণ করলেন পৌর মেয়র পারভেজ

শাহাদাত হোসেন: [২] করোনা সংক্রমণরোধে স্বাস্থ্য সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করেছেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। রোববার বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত রাউজান পৌরসভার কার্যালয়ের সামনে থেকে ২৫টি রিক্সা নিয়ে করোনা সচেতনতামূলক মাইকিং ও মাস্ক বিতরণ করেন তিনি।

[৩] রাউজান উপজেলা পরিষদ ও রাউজান পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচীতে অংশগ্রহণ নেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, আ’লীগ নেতা জানে আলম জনি, মুক্তিযোদ্ধা ইউসূফ খাঁন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাবেক ছাত্রনেতা দিপলু দে দিপু, যুবলীগ নেতা সাবের হোসেন, আবু ছালেক, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, নাছির উদ্দিন, মুক্তিযুদ্ধ মঞ্চ রাউজান উপজেলা শাখার সভাপতি বেলাল হোসেন সিফাত প্রমূখ।

[৪] এই কর্মসূচীর নেতৃত্বদানকারী রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, নিজে বাঁচুন ও পরিবারকে বাঁচান এবং সরকারী নির্দেশনা মেনে চলোন। সরকারী নির্দেশনা অমান্য করলে প্রশাসন ব্যবস্থা নেবে। উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল বলেন, করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে সরকার যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলতে হবে। এই মহামারি থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ