শিরোনাম
◈ সাত দেশনির্ভর বৈদেশিক কর্মসংস্থান, নতুন শ্রমবাজারে কেন পিছিয়ে বাংলাদেশ ◈ ২৬ ফেব্রুয়া‌রি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু হচ্ছে, অংশ নিচ্ছে ১০ দল ◈ গেইল-আ‌ফ্রিদি‌দের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ড ক্রিকেট ৩ অ‌ক্টোবর শুরু ◈ শাহজালাল বিমানবন্দর থেকে কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ◈ ইন্টারন্যাশনাল টি-২০'র নিলামে দল পেলেন না বাংলাদেশের কো‌নো ক্রিকেটার ◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২৫ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০২:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। অনৈতিক কোনো কনটেন্ট আপলোড করা হবে না- এ মর্মে পাকিস্তানের পেশোয়ার হাইকোর্ট বৃহস্পতিবার (০১ এপ্রিল) এ নিষেধাজ্ঞা তুলে নেন।

দেশটির বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর বরাত দিয়ে ডনের খবরে বলা হয়েছে, ভবিষ্যতে এমন বিষয়ে খুব সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে পাকিস্তানের ভবিষ্যৎ অর্থনীতি ক্ষতিগ্রস্ত না হয়।

এর আগে ভিডিও শেয়ারিংয়ের অ্যাপে টিকটকে অশালীনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে- এমন অভিযোগে গত ১১ মার্চ পিটিএ টিকটক বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন পেশোয়ার হাইকোর্ট। টিকটকের বিরুদ্ধে এক আবেদনের জবাবে ওই সময় এমন সিদ্ধান্ত দিয়েছিলেন ওই হাইকোর্টের প্রধান বিচারপতি কায়সার রশিদ খান।

শুনানিতে প্রধান বিচারপতি বলেছিলেন, টিকটকে যেসব ভিডিও শেয়ার দেওয়া হয়, তা পাকিস্তানের সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। এতে যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ভিডিও অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে। তাই অবিলম্বে এটা বন্ধ করা উচিত।

  • সর্বশেষ