শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২১, ০১:২১ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০২১, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউনে খোলা থাকছে সিনেমা হল

নিউজ ডেস্ক : এক সপ্তাহের ‘লকডাউনে’ সিনেমা হল বন্ধের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় সিনেমা হল খোলা রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়ায় লকডাউনে হলে ছবি প্রদর্শন করা হবে। তিনি বলেন, সরকার হল বন্ধের নির্দেশনা দিলে আমরা বন্ধ করব। এখনো যেহেতু কোনো নির্দেশনা আমরা পাইনি সে কারণে বন্ধ করতে চাই না। হলে ছবি চলবে। এমনিতেই হলে দর্শক আসে না।

মহামারীর মধ্যে সাত মাস ধরে বন্ধ থাকা দেশের সব সিনেমা হল গত বছরের ১৬ অক্টোবর থেকে অধের্ক আসন খালি রাখার শর্তে হল খোলার অনুমতি দিয়েছিল সরকার।

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানান, এখনো সেই নিয়মেই সিনেমা হল চলছে। তিনি জানান, মহামারীর মধ্যে সিনেমা হল খোলার পর থেকেই ৫০ ভাগ দর্শক খালি রেখে ছবি চালাচ্ছেন হল মালিকরা। সেটিই অব্যাহত আছে। সেই সাথে স্বাস্থ্যবিধির প্রতি জোর দেয়া হবে।

অন্য দিকে চলচ্চিত্রের শুটিংয়ের বিষয়ে প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু জানান, শুটিং বন্ধের বিষয়ে সরকারি কোনও নির্দেশনা না পাওয়ায় লকডাউনেও চলচ্চিত্রের শুটিং চলবে। পরবর্তী নির্দেশনা পেলে তা বাস্তবায়ন করা হবে। ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ