শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:৪৪ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৯:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনে বন্ধ থাকবে দোকানপাট-শপিংমল

সুজিৎ নন্দী: [২] পাইকারি মার্কেটে প্রতিদিন ৪ ঘণ্টা দোকান খোলা, সামাজিক দূরত্ব বজায় রেখে মার্কেটের ভেতরে ১০ জন করে ঢুকতে পারবে। এ ১০জন বের হবার পরে আবার ১০জন ঢুকতে পারবে। মালামাল কিনে চলে যাবে। এ সুযোগ টুকু না দিলে ব্যবসায়িদের মারাত্মক ক্ষতি হবে। কথাগুলো বলেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

[৩] তিনি আরো বলেন, এরই মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা আমাদের প্রস্তাবে সম্মত হয়েছেন। একই সঙ্গে গত বছর ঈদের মতো স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলার অনুমতি দিলে ব্যবসায়িরা কিছুটা হলেও বাঁচতে পারবে।

[৪] এদিকে করোনা পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার। এ সময় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে।

[৫] দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাঈদ সুফি বলেন, লকডাউনের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা আমাদের মানতেই হবে। কারণ দেশের করোনা পরিস্থিতি এখন ভালো না। তাই আগামী ৫ থেকে ১২ এপ্রিল পর্যন্ত দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে। তবে আমাদের দাবি এই লকডাউন এক সপ্তাহের বেশি যেন না বাড়ে।

[৬] ব্যবসায়িক একাধিক নেতা বলেন, এর আগে সরকারের নির্দেশনা অনুসারে স্বাস্থ্যবিধি মেনে আমরা শপিংমল ও দোকানের ব্যবসা পরিচালনা করেছি। নতুন করে যদি এর সঙ্গে কিছু যোগ করে তাও আমরা মানতে রাজি। তবে ঘোষিত লকডাউনের সময় যেন আর না বাড়ে। এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের সংশ্লিষ্টদের জানাচ্ছি। কারণ এক সপ্তাহ পর সময় বাড়ালে অনেক ক্ষতির মুখে পড়তে হবে।

[৭] একাধিক বড় শপিংমল কর্তৃপক্ষ জানান, লকডাউনের ঘোষণা এসেছে, তবে এখন পর্যন্ত পুরো নির্দেশনা পাইনি। সরকার যে সিদ্ধান্ত নেবে সেভাবেই আমরা চলব। শপিংমল এক সপ্তাহ বন্ধ রাখতে বললে আমরা বন্ধ রাখব।

[৮] ব্যবসায়িরা জানান, জরুরি সেবার প্রতিষ্ঠান, কাঁচাবাজার, খাবার ও ওষুধের দোকান লকডাউনের আওতামুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়