শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৩ এপ্রিল, ২০২১, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: করোনার যে ভয়াল রূপ জেগে ওঠতে শুরু করেছে তাতে কোনো ধরনের পুতুপুতু নির্দেশনায় কিচ্ছু হবে না

সাইফুদ্দিন আহমেদ নান্নু: মানুষ,বিশেষ করে বাঙালি কবে, স্বেচ্ছায়, কোন বিধিটা মেনেছে? যে দেশে সুযোগ পাওয়ামাত্রই ট্রাফিক রুল ভেঙে উল্টো পথে এলিট আর ভিআইপিদের গাড়ি চলে। যে দেশে মধ্যরাত অবধি দালান কোঠা থরথর করে কাঁপিয়ে, পাড়া জাগিয়ে মাইক,হাইভলিউমের সাউণ্ডবক্সে লুঙ্গিড্যান্স বাজে।যে দেশে কারখানার বর্জ নদীতে ফেলে, কৃষিজমিতে ইটভাটা বসায়।

নদী,রাস্তা দখল করে মার্কেট, প্রাসাদ বানায়। সবজিতে, মাছে, ফলে, খাদ্যে, বিষাক্ত কেমিকেল মেশায় তারা স্বেচ্ছায় স্বাস্থ্যবিধি মানবে একথায় ভরসা করে যারা বিকারহীন বসে থাকেন, বিশ্বাস রাখেন, তাদের জন্য করুণা হয়। করোনাকালের ১ বছরেই প্রমাণ হয়েছে আমরা স্বেচ্ছায়  স্বাস্থ্যবিধি মানিনি, বুড়ো আঙুল দেখিয়েছি। সময় হয়েছে পাছায় বেত মেরে হলেও স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার। কমপক্ষে মাস্ক ব্যবহারে বাধ্য করা। করোনার যে ভয়াল রূপ জেগে ওঠতে শুরু করেছে তাতে কোনো ধরনের পুতুপুতু নির্দেশনায় কিচ্ছু হবে না। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়