শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৮:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় লবণ পানিতে তলিয়ে গেছে শত শত চিংড়ি ঘের

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার আশাশুনির পর এবার শ্যামনগরে জোয়ারের পানিতে উপকূল রক্ষা বাঁধ ভেঙে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। দুদিনের ব্যবধানে তলিয়ে গেছে ৯টি গ্রাম। বাঁধ মেরামতে দুদিন ধরে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন সহস্রাধিক মানুষ।

বুধবার (৩১ মার্চ) রাতে সুপার মুন পূর্ণিমার জোয়ারের তোড়ে পাঁচ নম্বর পোল্ডারের উপকূল রক্ষা বাঁধের প্রায় ২০০ ফুট ভেঙে যায়। স্রোতের তোড়ে হু হু করে পানি ঢুকে পড়ে লোকালয়ে। প্লাবিত হয় বুড়িগোয়ালীনি ইউনিয়নের পাঁচটি গ্রাম। ভাঙনে লবণ পানিতে তলিয়ে যায় শত শত চিংড়ি ঘের ও পুকুর। পানিবন্দি হয়ে হয়ে পড়েন তিন শতাধিক বাড়ি-ঘরের মানুষ।

অসহায় মানুষ ভীত না হয়ে নিজেদের রক্ষায় সম্মিলিতভাবে ঘুরে দাঁড়ায়। পানি উন্নয়ন বোর্ডের সহায়তার আশায় না থেকে স্বেচ্ছাশ্রমে ভাঙা অংশ মেরামতে কাজ শুরু করেন এলাকার সহস্রাধিক মানুষ। দুদিন ধরে ভাঙা বাঁধ মেরামতে চলছে জোরেশোরে কাজ।

শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, 'ঘেরের মাছ উঠানোর সময় হয়েছে। সেই মাছ উঠার মুখেই পাঁচ থেকে ছয় হাজার বিঘা জমিতে লবণ পানি ঢুকে মাছের ঘের নষ্ট হয়ে গেছে। আমরা চাই, অনতিবিলম্বে টেকসই বেড়িবাঁধ কার্যকর হোক।।

ইতোমধ্যে স্থানীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দারসহ পাউবো'র উর্ধ্বতন কর্মকর্তারা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। এ অবস্থায় বাঁধ মেরামতে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা।

এর আগে গত ৩০ মার্চ দুপুরে পূর্ণিমার জোয়ার আঘাত হানে আশাশুনির দয়ারঘাট বেড়িবাঁধে। প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ধসে পড়ে প্রায় ৩শ' কাঁচা ঘরবাড়ি। ভেসে যায় অন্তত সাড়ে ৩শ' মাছের ঘের। সময়টিভি

  • সর্বশেষ