শিরোনাম
◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৬:২০ বিকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধর্মের নামে যারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তাদের প্রতিহত করতে জনগণকে সচেতন থাকতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

আশিক এলাহী: [২] বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিএনপি-জামায়াতসহ একটি মহল অপ্রচার ও ষড়যন্ত্র চালানো হচ্ছে। দেশের যে উন্নয়ন হচ্ছে, সে উন্নয়নকে রুদ্ধ করতে ইসলামের নাম দিয়ে মানুষের ঘরবাড়ি, গাড়ি ও রেললাইন পুড়িয়ে দেওয়া হয়েছে।

[৩] যারা দেশের গুরুত্বপূর্ণ দপ্তর ভূমি অফিস, ফায়ার সার্ভিস ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আগুন লাগিয়েছে তাদের হাতে ইসলাম নিরাপদ নয়। ইসলামের নাম দিয়ে যারা হেফাজতের সাবেক আমির মাওলানা আহমদ শফি'কে অত্যাচার ও নির্যাতন করে হত্যা করেছে তাদের কাছে দেশ ও ইসলাম নিরাপদ নয়।

[৪] মাননীয় সংসদ সদস্য ও মন্ত্রী মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে অনুদান উপজেলা পরিষদ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

[৫] তিনি বলেন, হেফাজত নামে এসব সন্ত্রাসী থেকে বিএনপি-জামায়াত সুযোগ নিতে চাই। ধর্মের নামে যারা দেশে সন্ত্রাসী কর্মকান্ড চালাতে চায় তাদের প্রতিহত করতে জনগণকে সচেতন থাকতে হবে। পরে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং নগদ অর্থসহ বাইসাইকেল বিতরণ করেন তিনি। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়