শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি ◈ ইউরোপের স্বপ্নে দালালের ফাঁদ, ঋণ-প্রতারণায় বিপর্যস্ত বাংলাদেশিরা ◈ ফের লঘুচাপের আভাস, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টি ◈ প্রবৃদ্ধি নামতে পারে ৩.৪ শতাংশে, বড় ঝুঁকিতে বাংলাদেশের অর্থনীতি : বিশ্বব্যাংক

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিমানবন্দরে কন্যা শিশুকে ফেলে পালিয়ে গেলেন মা, দুধ দিয়ে কান্না থামালো এপিবিএন

ইসমাঈল ইমু : [২] শুক্রবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যারাইভাল (আগমনী) টার্মিনালে এ ঘটনা ঘটে। ফেলে যাওয়া ওই শিশুটিকে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্য উদ্ধার করেছেন।

[৩] এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, কান্না করা অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে এপিবিএন মেস থেকে দুধ এনে তাকে খাওয়ানো হয়েছে। আমরা তার মায়ের খোঁজ করছি।

[৪] তিনি বলেন, ওই নারী রাত ২টায় সৌদি আরব থেকে ঢাকায় আসেন। ফ্লাইট অবতরণের পর তিনি ৫ নম্বর লাগেজ বেল্টের সামনে শিশুটিকে নিয়ে অবস্থান করেন। বাড়ি ফেরার জন্য রাতে গাড়ি পাবেন না, তাই সকাল পর্যন্ত সেখানেই অপেক্ষা করেন। সকাল ৮টার দিকে হঠাৎ শিশুটিকে কান্না করা অবস্থায় রেখে তিনি লাগেজ নিয়ে পালিয়ে যান।

[৫] ওই নারীর সঙ্গে একই ফ্লাইটে আসা এক তরুণী এপিবিএনকে জানান, শিশুটির মা সৌদি আরবে কাজের জন্য গিয়েছিল। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে হয়। তাদের ঘরে এই সন্তানের জন্ম। তবে দেশে ফেরার আগেই তাদের ডিভোর্স হয়ে যায়। সন্তানকে নিয়ে তিনি কোথায় যাবেন দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। প্লেনে কয়েকবার কান্নাকাটিও করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে ওই নারীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। তাকে না পাওয়া গেলে প্রবাসী কল্যাণ ডেস্ক ও ব্র্যাককে জানানো হবে।

  • সর্বশেষ