শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৩৪ সকাল
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার ধাক্কায় স্থগিত হয়ে গেল জাতীয় ক্রিকেট লিগ

নিজস্ব প্রতিবেদক : [২] দেশের প্রথম শ্রেণির ক্রিকেট আসর- জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দুই রাউন্ড পরই স্থগিত হয়ে গেল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

[৩] করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় এখনই সুরক্ষার ব্যবস্থা হিসাবে এনসিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’- বলেন নিজাম উদ্দিন চৌধুরী। ২২ মার্চ থেকে শুরু হয় এনসিএল। বৃহস্পতিবার (১ এপ্রিল) ছিল দ্বিতীয় রাউন্ডের শেষে দিন। একটি ম্যাচ আগেই শেষ হয়েছিল। এদিন শেষ হয় বাকি তিন ম্যাচ। দ্বিতীয় রাউন্ডের শেষ দিনের খেলা শেষেই এ সিদ্ধান্ত আসে।

[৪] নিজাম উদ্দিন চৌধুরী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করব এবং অবস্থার উন্নতি হলে আমরা এ বিষয়ে পুনরায় সিদ্ধান্ত নেব। - প্রেসবিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়