শিরোনাম
◈ একাত্তরে যুদ্ধবন্দি ৯৩ হাজার পাকিস্তানি দেশে ফেরত গিয়েছিল কীভা‌বে? ◈ বিশ্বকাপ টিকিটের মাত্রাতিরিক্ত দাম, ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ◈ স্থবিরতা কাটাতে আলোচনায় স্থানীয় নির্বাচন, ইস্যু হতে পারে ‘জুলাই সনদ’ ◈ আইপিএল ম্যাচের টিকিটের মূল্য এক লাখ টাকা!‌ ◈ ভার‌তের কোচ গৌতম গম্ভীরকে ভিলেন আখ্যা দিলেন ফাফ ডু প্লে‌সি!‌ ◈ বিশ্ববাজারে কমেছে তেলের দাম ◈ বৈশ্বিক সংকট মোকাবিলায় বাংলাদেশ-জাতিসংঘ সহযোগিতা জোরদারের প্রত্যয় ◈ বহুমুখী যুদ্ধে চাপে ইসরাইল, ভেঙে পড়ার সতর্কবার্তা সেনাপ্রধানের ◈ যুক্তরাষ্ট্রকে জবাব দিল ইরান, শর্তে অনড় তেহরান ◈ ১১৩ বিলিয়ন ডলার ছাড়ালো বিদেশি ঋণ

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২১, ১২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে শত্রুতা করে রাতের আঁধারে খাবারে বিষ প্রয়োগ করে ৩ টি গরু হত্যা

জামাল হোসেন খোকন: চুয়াডাঙ্গা জীবননগর পিয়ারাতলায় পূর্ব শত্রুতার জের ধরে এক প্রান্তিক খামারির প্রায় তিন লাখ টাকা মূল্যের তিনটি গাভী গরুকে খাবারের সাথে বিষ প্রয়োগে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার স্বীকার পিয়ারাতলা পশ্চিমপাড়ার মৃত শাহাবুদ্দিন মন্ডলের ছেলে প্রান্তিক খামারি আজম মন্ডল  জানান, আমি প্রতিদিনের ন্যায় আমার বসত বাড়ির গোয়াল ঘরে রাখা তিনটি গাভী গরুগুলোকে রাতের খাবার দিয়ে অন্যান্য কাজকর্ম করে থাকি। বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গরুর খাবার দিয়ে বাড়ির পারিবারিক কাজকর্ম গোছানোর সময় আমার ছোটভাই আবজাল গোয়াল ঘরে গিয়ে দেখে একটু গরু হঠাৎ কেমন ছটফট করতেছে আমি শুনতে পেরে তড়িঘড়ি করে গরুটা ঘর থেকে বের করে বাহিরে আনার পর গরুটার মুখ দিয়ে লালা ঝরতে থাকে একপর্যায়ে গরুটা মারা যায়। তার আধা ঘন্টার মধ্যে বাকি দুটি গাভীর একই লক্ষন দেখতে পাই আমি তখন আমার এলাকার গ্রাম্য পশু চিকিৎসক আমিরকে খবর দিই তিনি এসে গরুর লক্ষণ দেখে জানায় গরুর খাবারের সাথে বিষ প্রয়োগ করা হয়েছে। তার কিছুক্ষণের মধ্যেই সেই গরু দুটিও মারা যায়।

তিনি জানান, গাভী গরু তিনটির  আনুমানিক মূল্য প্রায়  তিন লাখ টাকা। আজম আরো জানান,এর মধ্যে একটি গাভীর পিটে বাচ্চা ছিলো। আমার এলাকায় আমার কারো সাথে কোনো ঝামেলা ঝগড়া বিবাদ কিছুই নাই। কিন্তু কে বা কারা কেন আমার এমন ক্ষতি করলো আমি কিছুই বুঝে উঠতে পারছিনা। এই কারনাধ মহামারির সময় আমরা এমনিতেই অনেক ক্ষতিগ্রস্ত আবার নতুন করে এই ঘটনা আমি কি করবো কেমনে চলবো কিছুই বুঝে উঠতে পারছিনা।

এব্যপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটির বিষয়ে এখনো পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে ঘটনার ব্যপারে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়