শিরোনাম
◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৬:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্ক না পড়ায় দুর্গাপুরে মোবাইল কোর্টে অর্থদন্ড

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোণার দুর্গাপুরে ভেজা বালু পরিবহন, লরি চলাচল নিষেধাজ্ঞা অমান্য, ট্রিপাল বিহীন গাড়ি চালানো এবং করোনাকালীন মাস্ক না পড়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসান।

[৪] এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মি. রুয়েল সাংমা, উপজেলা একাডেমীক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ।

[৫] ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সাধারণ লোকজনের মধ্যে মাস্ক বিতরণকালে ইউএনও রাজীব উল আহসান বলেন, করোনার সংক্রমণ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এ সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক এর কোন বিকল্প নেই। সকলের মাস্ক পড়া বাধ্যতামূলক। যাদের মাস্ক নেই, তাঁদেরকে মাস্ক দেওয়া হয়েছে। সচেতনা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড করা হয়েছে। এরকম অভিযান উপজেলা প্রশাসনের অব্যাহত থাকবে। সকলকে নিজেদের সুরক্ষা রাখার জন্য মাস্ক পরিধান করে হাট-বাজারে আসার নির্দেশ দেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়