শিরোনাম
◈ কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা রহস্যজনক হত্যাকাণ্ডের ঘটনায় আটক ৫ ◈ রাশিয়া যা পারল না তা করে দেখাল চিন: তাইঝৌ ডেস্ট্রয়ারের পুনর্জন্ম, মিনিটে ছুড়বে ৩০ ক্ষেপণাস্ত্র ◈ “চীনের বিজ্ঞানীদের নতুন আবিষ্কার: সমুদ্র থেকে ইউরেনিয়াম শিকারে ‘প্রিডেটর’ ম্যাটেরিয়াল” ◈ বিএনপি ছেড়ে নেতাদের স্রোত, দুই মাসেই চাপে সরকার, রাজপথে সক্রিয় বিরোধীরা ◈ জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু ◈ গত ১৮ মাস যে আরামে ছিলেন, সেই আরাম এখন আর হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ এবার রাজশাহীর সরকারি কলেজের জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ◈ প্রণোদনার ওপর কর প্রত্যাহারের দাবি বিটিএমএ’র ◈ ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রী আ‌মিনুল হ‌কের ◈ ৮০ লাখ ব্যক্তি রিটার্ন দেয়নি, তালিকা করে ডিজিটাল পদ্ধতিতে নোটিশ যাবে

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ০৩:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুলের চেয়ে সুন্দর পাহাড়ের শিশুরা,পার্বত্য মন্ত্রণালয় সচিব

আবদুল আলী:[২] পাহাড়ের শিশুরা ফুলের চেয়ে সুন্দর তাদের সঠিক পরিচর্চা ও বেড়ে ওঠতে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রনালয়ের সচিব মোছাম্মৎ হামিদা বেগম।

[৩] ১ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টায় গুইমারা উপজেলার বটতলাতে ইউনিসেফের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মডেল পাড়া কেন্দ্র উদ্ভোধনকালে এসব কথা বলেন।

[৪] পার্বত্য সচিব বটতলা পাড়া কেন্দ্রে পৌছলে তাকে ফুল দিয়ে বরণ করেন পাড়াকেন্দ্রের ক্ষুদে শিক্ষার্থীরা।পরে ফলক উম্মোচন ও ফিতা কেটে পাড়া কেন্দ্রের উদ্ভোধন করেন পার্বত্য সচিব।

[৫] এসময় শিশুদের পরিবেশিত মনোমুগ্ধকর নৃত্য ও সাংস্কৃতিক উপস্থাপনা উপভোগ করেন তিনি। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক ডঃ প্রকাশ কান্তি চৌধুরী, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী,

[৬] গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলার ব্যাবস্হাপক টিটুন চাকমা,২ নং হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী সহ এলাকার হেডম্যান কার্বারী ও টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প সংশ্লিষ্টরা।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়