শিরোনাম
◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন? ◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২১, ০৬:১২ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০২১, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন শুরু আজ বেলা ১১টায়

সালেহ্ বিপ্লব: [২] এ অধিবেশন ৩ কার্যদিবস চলবে বলে সংসদ সূত্র জানিয়েছে। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, দেশে করোনা পরিস্থিতির ক্রমাবনতির কারণে  ৪ এপ্রিল অধিবেশন শেষ করা হবে। বাসস

[৩] রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৫ মার্চ এ অধিবেশন আহ্বান করেন। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে।  সংবিধান অনুযায়ি সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে।

[৪]  যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এ অধিবেশন চলবে। ফলে এ অধিবেশনেও সাংবাদিকদের সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহ করতে বলা হয়েছে।

[৫] গত ২ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন শেষ হয়। গত ১৮ জানুয়ারি ওই অধিবেশন শুরু হয়েছিলো।  বছরের প্রথম অধিবেশন সংবিধান অনুযায়ি সে অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি ভাষণ দেন।

[৬] ওই অধিবেশনের ১২ কার্যদিবসে মোট ৬টি বিল পাস হয়। আইন প্রণয়ন কার্যাবলী ছাড়াও সে অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে ৪৬ টি নোটিশ পাওয়া যায়। প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৮৪ টি প্রশ্ন পাওয়া যায়। তার মধ্যে তিনি ২৮ টি প্রশ্নের উত্তর প্রদান করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য মোট ১,৬৮৯ টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে ৮২০ টি প্রশ্নের উত্তর দিয়েছেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়