শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:১৬ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে সহিংসতায় আলাউদ্দিন নিহতের ঘটনা পিবিআইকে তদন্তের নির্দেশ

অহিদ মুুকুল : [২] জেলার কোম্পানীগঞ্জের বসুরহাটে দুই পক্ষের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আলাউদ্দিন (৩২) নিহত হওয়ার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত।

[৩] বুধবার দুপুরে শুনানি শেষে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন।

[৪] এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল করেছিল পুলিশ। গত সোমবার কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ–সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেন। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আজ আলাউদ্দিন হত্যা মামলার তদন্ত পিবিআইকে করার নির্দেশ দিয়েছেন।

[৫] একই সঙ্গে তদন্ত প্রতিবেদন আগামী ১ জুনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

[৬] ৯ মার্চ বসুরহাটে আওয়ামী লীগের আবদুল কাদের মির্জা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের (বাদল) অনুসারীদের মধ্যে সংঘর্ষে শ্রমিক লীগের ওয়ার্ড পর্যায়ের সভাপতি আলাউদ্দিন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

[৭] পরে ১৪ মার্চ এমদাদ হোসেন বাদী হয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৪ নম্বর আমলি আদালতে আসামিদের বিরুদ্ধে একটি নালিশি মামলা করেন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ