শিরোনাম
◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০২:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ার বিমানকে একদিনে দশবার বাধা দিলো ন্যাটো

আব্দুল্লাহ যুবায়ের: [২] ন্যাটো জানায়, মঙ্গলবার রাশিয়ার যুদ্ধবিমান উত্তর আটলান্টিক, উত্তর সাগর, বাল্টিক ও কৃষ্ণ সাগরের আকাশসীমায় অবৈধভাবে প্রবেশ করলে, সেগুলোকে বাধা দেওয়া হয়। বিবিসি

[৩] বিবিসি জানায়, বাংলাদেশ সময় অনুযায়ী বেলা ১ টা ৪০ পর্যন্ত এ ব্যাপারে রাশিয়া কোন মন্তব্য করেনি।

[৪] সেক্রেটারি জেনারেল জেনস স্টলটেনবাগ বলেন, দেশটিকে ন্যাটো জোটের সঙ্গে পুনরায় সুসম্পর্ক তৈরি করতে আলোচনা শুরুর আহবান জানিয়েছি আমি।

[৫] তিনি আরও বলেন, গত সপ্তাহে অ্যান্টনি ব্লিনকেন ন্যাটোর সদর দপ্তর পরিদর্শনে এসেছিলেন। তাকেও অনুরোধ করেছি, রাশিয়ার সঙ্গে যেন শক্তিশালী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির উদ্যোগ নেওয়া হয়।

[৬] ন্যাটোর নিয়ম অনুযায়ী, জোটের অন্তর্ভুক্ত দেশগুলোর আকাশসীমায় জোট বহির্ভূত কোন দেশের যুদ্ধবিমান প্রবেশ করতে পারবে না। কিন্তু রাশিয়া সে আইন ভঙ্গ করেছে।

[৭] ১৯৯৪ সালে রাশিয়া ন্যাটোর অন্তর্ভুক্ত হয়েছিলো। পরবর্তীতে ২০১৪ সালে পহেলা এপ্রিল ইউক্রেন নিয়ে মত পার্থক্যের কারণে ন্যাটো রাশিয়াকে জোট থেকে বহিষ্কার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়