শিরোনাম
◈ মিয়ানমারে সহিংসতা-নির্যাতনে বিপর্যস্ত মানুষ, রোহিঙ্গাদের অবস্থা আরও ভয়াবহ: জাতিসংঘ ◈ ‘উপহার’ হিসেবে বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া: প্রবাসীকল্যাণমন্ত্রী ◈ রংপুরে চার হত্যা: ‘ধর্ষণের আলামত’ নিয়ে ডোম-চিকিৎসকের বক্তব্যে ভিন্নতা ◈ বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানুন আসল ঘটনা ◈ মহানবীর আদর্শ অনুসরণের কোনো বিকল্প নেই: রাষ্ট্রপতি ◈ জামায়াতের মতাদর্শের বিষয়ে সতর্ক করলেন কওমি আলেমরা ◈ বিদিশা এরশাদ গ্রেপ্তার: প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত, গুলশান থেকে আটক ◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ১২:০৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ১২:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলিস্তানের ফুটপাতে গামছা মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার

ডেস্ক নিউজ: বুধবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পল্টন থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মহানগর নাট্যমঞ্চের পাশে ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মেয়ে নবজাতকের মরদেহটি গামছা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল।

তিনি জানান, ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। সূত্র: বাংলা নিউজ

 

  • সর্বশেষ