শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৬ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিপা সুলতান: আফগানিস্তানে যখন মোল্লারা ক্ষমতা দখল করলো প্রথমেই আক্রমণ করলো নারীদের উপর

শিপা সুলতান: আফগানিস্তানে যখন মোল্লারা ক্ষমতা দখল করলো, প্রথমেই আক্রমন করলো নারীদের উপর। অফিস থেকে, স্কুল, কলেজ থেকে লাঠি দিয়ে পিটিয়ে, বেত্রাঘাত করতে করতে ঘরে নিয়ে ঢুকালো নারীদের। যে নারী হাইকোর্টের জাজ ছিলো, এক নিমেষে সে তখন দুনিয়ার আলো থেকে অন্ধকার গৃহে প্রবেশ করলো, দশ/বারটি সন্তানের জন্ম দিলো, বাড়ির কাজের পুরুষলোকটিকে দেখলেও মাথায় ওড়না তুলে দ্রুত দরজার আড়ালে গেলো। যে নারীটি কলেজের অধ্যাপিকা, তার চুল কেটে ন্যাড়া করে চাবুক মারতে মারতে নিক্ষেপ করা হলো ঘরের ভেতর, যে মেয়েটি ইউনিভার্সিটির উজ্জ্বল আলো, তাকে কাবু করতে না পেরে গণধর্ষণের পর হত্যা করে নাম দিলো ‘অনার কিলিং’। অফিসের বস নারী, কর্পোরেট নারী, শিক্ষক নারী, লেখক নারী, নৃত্য শিল্পি নারী, বুদ্ধিজীবী নারী, আইনজ্ঞ নারী, শপ কিপার নারী, অভিযাত্রী নারী, বিমানবালা নারী সবার স্থান হলো বাড়ির ভেতরে, দেয়ালের ভেতরে।

কবিতা লেখার অপরাধে হত্যা করা হলো নারী, প্রেম করার অপরাধে, একা বাজারে যাবার অপরাধে, স্কুলে যাবার অপরাধে, গান গাওয়ার অপরাধে হত্যা করা হলো নারী। আরো আরো শত শত অপরাধ নারীদের, সীমাহীন অপরাধ নারীদের, পাঁচ/সাত সতীনের সংসার নারীদের, দিনরাত গম পিষে পাউডার করার কাজ নারীদের। কোনো অপরাধে মারা যাচ্ছে না জেনে খুন হওয়ার নিয়তি আফগানিস্তানের নারীদের, পাকিস্তানের নারীদের, ইরানের নারীদের...। যে সমস্ত কর্পোরেট আপ্পিরা, লেখক আপ্পিরা, ফেসবুক ফাইটার আপ্পিরা আজ ঘোষণা দিয়ে দিয়ে একটি গোষ্টিকে সমর্থন করছেন, এমন দিন না আসুক যে সবার আগে চাবুকের বাড়িটি আপনাদের পিঠেই পড়ে...। ফেসবুক থেকে, মামুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়