শিরোনাম
◈ ওয়াদা দিলে তা পূরণ করে বিএনপি: কুমিল্লায় তারেক রহমান ◈ শরীয়তপুরে স্বামীকে হত্যার পর টুকরো ‍টুকরো, ফ্রিজে রাখতে গিয়ে ধরা ◈ বাংলাদেশকে রাফাল শিকারী জেএফ-১৭ যুদ্ধবিমানের সিমুলেটর হস্তান্তর পাকিস্তানের ◈ কুমিল্লা হয়ে চাঁদপুরে তারেক রহমান, মহাসড়কজুড়ে নেতাকর্মীদের ভিড় ◈ ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন? ◈ তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের ◈ মিড-ডে মিলে পচা খাবার বিতরণে কঠোর হুঁশিয়ারি, অনিয়মে বিভাগীয় মামলার নির্দেশ ◈ স্বাভাবিকভাবে পাকা আম চেনার ৫টি উপায় গুলো জানুন কি কি ◈ মার্কিন গ্যাস স্টেশনের সিস্টেমে সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে! ◈ হরমুজ বাইপাস করে তেল রপ্তানি দ্বিগুণ করতে নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত!

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১, ১১:৩৫ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২১, ১১:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামারখন্দে অটোভ্যান উল্টে কলেজ ছাত্র নিহত

রাইসুল ইসলাম:[২] সিরাজগঞ্জের কামারখন্দে রোগী রেখে বাড়ীতে ফেরার পথে ব্যাটারি চালিত একটি অটোভ্যান উল্টে এর চালক কলেজ ছাত্র জহুরুল ইসলাম (১৯) নিহত হয়েছেন।

[৩] গত রবিবার গভীর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

[৪] নিহত জহুরুল ইসলাম কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র ও রসুলপুর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।

[৫] কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হুদা জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে পাশের বাড়ীর এক রোগীকে হাসপাতালে রেখে বাড়ি ফিরছিলেন জহুরুল।

[৬] পথে কয়েলগাতি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে যায়। এতে ওই ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন জহুরুল।

[৭] এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়