শিরোনাম
◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ১১:৩০ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ১১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমিরাতে রমজান মাসে নতুন নির্দেশনা জারি

অনলাইন ডেস্ক: আর কয়েকদিন পর থেকেই বিশ্বব্যাপী শুরু হবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। গত বছরের ন্যায় এবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে। সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার।

হঠাৎ করেই বাড়তে থাকা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সেখানে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে। এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

যে নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো

=) পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

=) হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।

=) বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

=) মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

=) ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

=) ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

=) বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘন্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

=) পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

  • সর্বশেষ