মনিরুল ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আশাবাদ ব্যক্ত করেছেন।
সোমবার ৩১ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে তিনি এই প্রত্যাশার কথা জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
চিঠিতে ট্রাম্প বলেন, নানা প্রতিকূলতা অতিক্রম করেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসাও জানান তিনি।
চিঠিতে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি আশ্বস্ত করেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আগ্রহ তিনি স্মরণে রাখবেন।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই চিঠি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও জোরদার করার ইঙ্গিত বহন করে। বিশেষ করে বাণিজ্য, বিমান চলাচল ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।
