শিরোনাম
◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও ◈ শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির ক্ষমতা নয়, এনটিআরসিএর সিদ্ধান্তই বহাল ◈ কাতারের এলএনজি সরবরাহে ফের অনিশ্চয়তা, বিপাকে বাংলাদেশসহ তিন দেশ ◈ চার শর্ত পূরণ না হলে কোনো প্রকল্প অনুমোদন নয়: অর্থমন্ত্রী ◈ ইংল‌্যা‌ন্ডে টেস্ট সিরিজের মাঝেই একসঙ্গে সাত ক্রিকেটার বাড়ি পাঠিয়ে দিলো পাকিস্তান, ছাঁটাই দুই কোচও ◈ মেসির অবসর নিয়ে ক্রিশ্চিয়া‌নো রোনালদো বল‌লেন, আর্জেন্টিনার তাকে প্রয়োজন

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখের মূল্য বৃদ্ধি, বাড়ছে আখচাষ : মোবারকগঞ্জ সুগার মিলে রোপন মৌসুমের উদ্বোধন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের ভারিশিল্প মোবারকগঞ্জ সুগার মিলে ২০২৬-২৭ রোপন মৌসুমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রোপন মৌসুমের উদ্বোধন উপলক্ষ্যে এসটিপি পদ্ধতিতে আখ চাষ ও আগাম আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভার আয়োজন করা হয়। মিলগেট এলাকার পুকুরিয়ার মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের মহাব্যবস্থাপক (সিএআইএস) মুন্সি মোঃ খলিল। এদিন করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ রাজশাহী চিনিকল থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের ৯ সুগার মিল এলাকায় একযোগে আখ রোপন উদ্বোধন করেন।

মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জোবয়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিলের কৃষি ব্যবস্থাপক গৌতম কুমার মন্ডল। মোবারকগঞ্জ সুগার মিলের কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থ ব্যবস্থাপক জাহিদুল ইসলাম, শ্রমিক কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ও আখচাষি মাজেদুর রহমান।

মোচিক মিল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি ২০২৬-২৭ রোপন মৌসুমে ৪৩ হাজার একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে উদ্বোধন করা হয়। এছাড়া আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের জন্য মিল এলাকায় দন্ডায়মান আখ রয়েছে ৪ হাজার ১০ একর। এ পরিমাণ আখ দিয়ে প্রায় দুই মাস মিল চলানো সম্ভব হবে।

এদিকে আসছে ২০২৬-২৭ মাড়াই মৌসুমের আগেই আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। প্রতিমন আখের মূল্য ধরা হয়েছে ২৬০.৪০ টাকা। গেল মাড়াই মৌসুমে আখের মন ছিল ২৫০ টাকা।

বিগত বছরগুলোতে নানা প্রতিকূল পরিবেশ ও অল্প সময়ে ফুল ফলসহ বিভিন্ন লাভজনক ফসল চাষ হওয়ায় কমে যাচ্ছিল আখচাষ। তবে, গত কয়েক বছর পর্যায়ক্রমে মুল বৃদ্ধির ফলে আখচাষে ফিরছে কৃষকরা। চলতি মৌসুমে আবারো আখের দাম বৃদ্ধি করায় খুশি আখচাষিরা। এছাড়া গত মৌসুম থেকে আখ মিলে দেওয়া সাথে সাথে টাকা পরিশোধ করা হয়েছে। এবারও একই কৃষকদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।

  • সর্বশেষ